রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

এবার কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইনিয়েস্তা

Published: June 02, 2026 at 01:34 PM
এবার কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইনিয়েস্তা

ফুটবল ক্যারিয়ারে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্পেনের বিশ^কাপজয়ী সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। কোচ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব গালফ ইউনাইটেড এফসির সঙ্গে চুক্তি করেছেন। যা কিনা কোচ হিসেবে তার প্রথম দায়িত্ব। ২০২৪ সালে অবসরের আগে ইনিয়েস্তা এমিরেটস ফুটবল ক্লাব এফসির হয়ে শেষ মৌসুম খেলে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। বর্তমানে তার কাছে দ্বিতীয় বিভাগের ক্লাবে কাজ করার উপযুক্ত কোচিং লাইসেন্স রয়েছে। তবে তিনি এখনও প্রো কোচিং লাইসেন্স অর্জনের প্রক্রিয়ার মধ্যে আছেন। নতুন দায়িত্ব নিয়ে ইনিয়েস্তা বলেন, ‘গালফ ইউনাইটেড আমার কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য আদর্শ জায়গা বলে মনে হয়েছে। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, এখন কোচিংয়ের মাধ্যমে, শেখার মাধ্যমে এবং প্রতিদিন তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করে আমি সেই ঋণ শোধ করতে চাই।’ তরুণ ফুটবলার তৈরির জন্য পরিচিত গালফ ইউনাইটেডের দর্শনেরও প্রশংসা করেন তিনি। ইনিয়েস্তার ভাষায়, ‘আমি বিশ^াস করি ধৈর্য, স্পষ্ট ফুটবল দর্শন এবং প্রতিটি খেলোয়াড়ের প্রতি আন্তরিক যতেœর মাধ্যমে ফুটবলার গড়ে তুলতে হয়। গালফ ইউনাইটেডও একই দর্শনে বিশ^াস করে, আর এ কারণেই আমি এখানে এসেছি।’ তিনি আরও বলেন, ‘আমি একজন কোচ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাই, বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং প্রো লাইসেন্স সম্পন্ন করতে চাই।’