নারী টি-টোয়েন্টি বিশ^কাপের আগে প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। স্কটল্যান্ডের মাটিতে খেলা প্রথম দুই ম্যাচেই হেরেছে টাইগ্রেসরা। তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা। গতকাল মঙ্গলবার আইসিসি থেকে প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের সঙ্গে অপরাজিত ৪৬ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৭ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি। তাতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ২০ নম্বরে অবস্থান করছেন তিনি। জ্যোতি ছাড়াও সোবহানা মোস্তারি এক ধাপ এগিয়ে ৪৬ নম্বরে ও স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন। বিপরীতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ওপেনার শারমিন আক্তার ও উইকেটরক্ষক দিলারা আক্তার র্যাঙ্কিংয়ে যথাক্রমে ৯ ও ২ ধাপ পিছিয়েছেন। ত্রিদেশীয় সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রান খরচায় ২ উইকেট তুলে আইসিসি থেকে সুখবর পেয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ফারিহা এখন অবস্থান করছেন ৬২ নম্বরে। এছাড়া মারুফা, সুলতানা, স্বর্ণাও বল হাতে উন্নতি করেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে সবার ওপরে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। কোনো উন্নতি-অবনতি ছাড়াই ১৭ নম্বরে অবস্থান করছেন তিনি। বিপরীতে নাহিদা আক্তার দুই ধাপ, মেঘলা এক ধাপ ও রিতু মনি পাঁচ ধাপ পিছিয়েছেন। উল্লেখ্য, নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। অলরাউন্ডারদের তালিকায় সেরা অবস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হ্যালি ম্যাথিউস।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026