রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ডাক পেলেন হাসান মাহমুদ

Published: June 02, 2026 at 01:32 PM
এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ডাক পেলেন হাসান মাহমুদ

একই দিনে দুই সুখবর পেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ১ জুন, ২০২৬ তারিখটিকে হয়ত বেশ ভালোভাবেই মনে রাখবেন হাসান। এলপিএলের ড্রাফট থেকে দল পাওয়ার দিনে কাউন্টি ক্রিকেট থেকে ডাক পেয়েছেন হাসান। কাউন্টি ক্রিকেটের দল কেন্টে সুযোগ পেয়েছেন টাইগার পেসার হাসান। লাল বলের ক্রিকেটে জাতীয় দলে দীর্ঘ দিন ধরেই নিয়মিত মুখ হাসান মাহমুদ। মাঝে চোটের কারণে কিছুটা সময় মাঠের বাইরে ছিলেন। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ডিপিএলের পরের রাউন্ড দিয়ে মাঠে ফিরছেন হাসান। এরই মাঝে এক দিনে পেয়ে গেলেন দুই সুখবর। হাসান মাহমুদ বলেছেন, ‘এটা একটা রেকর্ড হতে পারে। একই দিনে ফ্র্যাঞ্চাইজি দলে ডাক পাওয়া এবং কাউন্টি ক্রিকেটে ডাক পাওয়া (হাসি)। এটা একটা ব্লেসিং। আমি বিশ^াস করি দীর্ঘ দিনের ধৈর্যের ফল।’ হাসান আরও বলেছেন, ‘যখন ইংল্যান্ডে ছিলাম আমি ক্লাবের সাথে ট্রেনিং করেছি। কোচ এবং ম্যানেজমেন্ট আমার বোলিং বেশ পছন্দ করেছেন। আমি স্পোর্টস ভিসার জন্য অপেক্ষা করছিলাম। এটি পেয়ে গেছি। এরপর আমি বিসিবির সাথে যোগাযোগ করব এনওসি নিয়ে, এই বছর কাউন্টি ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলতে চাই।’ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মুস্তাফিজুর রহমান এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব আল হাসান। এলপিএলে হাসান খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।