রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

ডিপিএলে একদিনে দেখা মিললো ৫ সেঞ্চুরি

Published: June 02, 2026 at 01:31 PM
ডিপিএলে একদিনে দেখা মিললো ৫ সেঞ্চুরি

ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। মঙ্গলবার অষ্টম রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭৩ রানের বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। তাদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। এরপর তারা নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রানের সংগ্রহ দাঁড় করায়। অঙ্কন ৯৫ বলে ১০২ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। জবাব দিতে নেমে গুলশানের হয়ে ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন রহমতউল্লাহ আলী এবং আলিফ ইমন। তবে দুজনই ফিরেছেন ৪৫ রানের মাথায়। ১২ বলে ১৪ রান করেছেন ইমন। এ ছাড়া ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন রহমতউল্লাহ। এরপরই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন গুলশানের ব্যাটাররা। দ্রুতই একের পর এক উইকেট হারাতে থাকে গুলশান। শেষদিকে ২১ বলে ২০ রান করেন আবদুর রহিম। ২৫ বলে ১৫ রান করেছিলেন আবির। শেষ পর্যন্ত ১৪২ রানে থেমেছে গুলশানের ইনিংস। ১৭৩ রানের বড় জয় তুলে নেয় আবাহনী। তাদের পক্ষে ৩ উইকেট নেন নাইমুর রহমান নয়ন। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং এসএম মেহেরব হোসেন। এদিকে মিরপুরে জয় পেয়েছে মোহামেডানও। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৭ রানে জিতে তারা এখন টেবিল টপার। মূলত তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি, এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের অর্ধশতকে ৩৩৯ রানের বড় সংগ্রহ গড়ে মোহামেডান। জবাব দিতে নেমে রূপগঞ্জ সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। দলটির হয়ে ব্যাট হাতে ১৪৭ রান করেন মাহফিজুল ইসলাম রবিন।