রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 01, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত

Published: June 01, 2026 at 01:57 PM
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন  আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন| গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়াবাজার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে| 

আহতরা হলেন— মহিষের গাড়িচালক ও তার সহযোগী ধোবড়া গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. জাহির উদ্দিন (৪০) ও মূত তাজমুল হকের ছেলে মো. আব্দুল লতিফ (৫৬)|

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, একটি মহিষের গাড়ি করে বিল থেকে ধান আনার জন্য জহির উদ্দিন ও আব্দুল লতিফ রওনা হয়| পথে ধোবড়াবাজারে মহাসড়কে ওঠার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনামসজিদগামী একটি ট্রাক মহিষের গাড়িকে ধাক্কা দিলে জহির উদ্দিন ও আব্দুল লতিফ আহত হয়| এ ঘটনায় ঘটনাস্থলে একটি মহিষ মারা যায় এবং অপর একটি মহিষ আহত হয়| আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং মো. জাহির উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন| এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়|