রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

মেসি-রোনালদো থেকে এমবাপে, ২০২৬ বিশ্বকাপে ভাঙতে পারে যে রেকর্ডগুলো

Published: June 01, 2026 at 11:00 AM
মেসি-রোনালদো থেকে এমবাপে, ২০২৬ বিশ্বকাপে ভাঙতে পারে যে রেকর্ডগুলো

ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল উৎসবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব| ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ| প্রথমবারের মতো ৪৮টি দল খেলবে এই আসরে, ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ| আর এই বিশাল মঞ্চে অপেক্ষায় আছে একগুচ্ছ ঐতিহাসিক রেকর্ড, যেগুলো এবার নতুন করে লেখা হতে পারে|

ছয় বিশ্বকাপের বিরল কীর্তি

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচটি আসরে খেলার কীর্তি রয়েছে কয়েকজন খেলোয়াড়ের| এই তালিকায় আছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, রাফায়েল মার্কেজ, লোথার ম্যাথাউস ও আন্দ্রেস গুয়ার্দাদো| এবার মাঠে নামলেই মেসি ও রোনালদো হবেন ইতিহাসের প্রথম ফুটবলার, যারা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন| একটি মিনিটের জন্য মাঠে নামলেই এই রেকর্ড তাদের|

ক্লোসার গোলের সিংহাসনে ভাগ বসাবেন কে?

জার্মানির মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, তার ঝুলিতে আছে ১৬টি গোল| মেসির আছে ১৩টি, আর এমবাপের ১২টি| অর্থাৎ মেসির দরকার আর মাত্র ৪টি গোল, এমবাপের দরকার ৫টি| এমবাপের বয়স ও ফর্মের কথা মাথায় রাখলে এই রেকর্ড এবার সত্যিই হুমকির মুখে পড়তে পারে| তাছাড়া হ্যারি কেইন ও রোনালদোরও ৮টি করে গোল আছে, বড় চমক দেখালে তারাও আলোচনায় আসতে পারেন|

ম্যাচ জয়ের রেকর্ডেও মেসির চোখ

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটিও ক্লোসার দখলে, ১৭টি জয়| মেসি আছেন মাত্র এক ধাপ পিছিয়ে, ১৬টি জয় নিয়ে| আর্জেন্টিনা গ্রুপ পর্বে অন্তত দুটি ম্যাচ জিতলেই ক্লোসাকে টপকে যাবেন মেসি| গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান|

দেশম কি ভাঙবেন অর্ধশতাব্দীর পুরোনো রেকর্ড?

কোচ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড জার্মানির হেলমুট শনের, ১৬টি জয়| প্রায় ৪৮ বছর ধরে অটুট এই রেকর্ড| ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখন আছেন ১৪টি জয় নিয়ে| দুটি ম্যাচ জিতলে সমতা, আর তিনটি জিতলেই নতুন ইতিহাস গড়বেন তিনি| ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুললেই কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও ভাগ বসাবেন দেশম|

কোর্তোয়ার লক্ষ্য ক্লিন শিটের শীর্ষে

বিশ^কাপে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ড ইংল্যান্ডের পিটার শিলটন ও ফ্রান্সের ফাবিয়েন বার্থেজের, দুজনের ১০টি করে| বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার আছে ৭টি ক্লিন শিট| গ্রুপ পর্বে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে রেকর্ডের কাছাকাছি যাওয়ার বাস্তব সুযোগ আছে তার| 

গোলের বন্যা বইবে কি?

২০২২ কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল, যা এখন পর্যন্ত বিশ^কাপের সর্বোচ্চ| এবার ম্যাচ বেড়েছে ৪০টি| প্রতি ম্যাচের গোল গড় তুলনামূলক কম হলেও রেকর্ড ছাড়িয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র| অনেকেই মনে করছেন, এবার মোট গোল ২০০ ছাড়িয়ে যেতে পারে|

সবচেয়ে বেশি বয়সী কোচ হওয়ার দৌড়ে অ্যাডভোক্যাট

২০১০ বিশ^কাপে ৭১ বছর বয়সে গ্রিসের কোচের দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছিলেন অটো রেহাগেল| এবার সেই রেকর্ড ভেঙে দেওয়ার অপেক্ষায় আছেন ৭৮ বছর বয়সী ডিক অ্যাডভোক্যাট| ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের কোচ হিসেবে জার্মানির বিপক্ষে ডাগআউটে দাঁড়ালেই এই রেকর্ড ভেঙে যাবে|

হ্যাটট্রিকের রেকর্ডেও নতুন চ্যাপ্টার?

একাধিক বিশ^কাপে হ্যাটট্রিক করার রেকর্ড আর্জেন্টিনার গাব্রিয়েল বাতিস্তুতার, দুটি আসরে| এমবাপে, কেইন, গনসালো রামোস ও রোনালদো একটি করে আসরে ইতোমধ্যে হ্যাটট্রিক করেছেন| এবার আর একটি করলেই বাতিস্তুতার পাশে নাম লেখাবেন যেকোনো একজন| এমবাপে যদি ১৭ জুন সেনেগালের বিপক্ষে হ্যাটট্রিক করেন, তাহলে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের আলাদা রেকর্ডও তার হয়ে যাবে|

মাঠে লড়াই শুধু ট্রফির জন্য নয়, ইতিহাসের পাতায় নিজের নাম লেখার জন্যও| ২০২৬ বিশ^কাপ তাই শুধু একটি টুর্নামেন্ট নয়, ফুটবলের নতুন ইতিহাস রচনার মঞ্চ|