সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮ ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
Printed on: July 27, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৪ শিশু হাসপাতালে ভর্তি

Published: May 31, 2026 at 10:06 AM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৪ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত শনিবার ৬ শিশু ভর্তির পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন হাম সন্দেহভাজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে  ভর্তি করা হয়েছে। 

রবিবার (৩১ মে) সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১২ জন এবং  নতুন ভর্তি ৪ জন। 

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ ১৮ জন শিশু রোগী ভর্তি আছে। 

অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৫১ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়। আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে।