আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য ধারাভাষ্যকার ও সঞ্চালক প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই তালিকায় আন্তর্জাতিক ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। বিপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা থাকলেও পিএসএলের এবারের আসরে আতহার আলি খানের উপস্থিতি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। ইংরেজি ধারাভাষ্য প্যানেলে তিনি ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং ডমিনিক কর্কের মতো কিংবদন্তিদের সাথে মাইক্রোফোন ভাগ করে নেবেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট প্রথমবারের মতো পিএসএলের ধারাভাষ্য দিতে যাচ্ছেন। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার গ্রিন ব্লুয়েটকেও দেখা যাবে ইংরেজি প্যানেলে। পিএসএলের গত ১০টি আসরে খেলোয়াড় হিসেবে মাঠ মাতানো শোয়েব মালিক এবার সম্পূর্ণ নতুন এক ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ১১তম আসরে তাকে দেখা যাবে উর্দু ধারাভাষ্যকার হিসেবে। তার সাথে উর্দু প্যানেলে আরও থাকছেন সাবেক অধিনায়ক সালমান বাট এবং সানা মির। এবারের আসরে সঞ্চালক বা প্রেজেন্টার হিসেবে অভিষেক হচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রোর। তাদের সাথে নিয়মিত মুখ হিসেবে থাকছেন জয়নাব আব্বাস এবং সিকান্দার বখত। আতহার আলি খান ছাড়াও ইংরেজি ধারাভাষ্য প্যানেল আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, আমির সোহেল, কার্লোস ব্রেথওয়েট, ডমিনিক কর্ক, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মার্টিন গাপটিল, মাইকেল হেইসম্যান, নিক নাইট, গ্রিন ব্লুয়েট, বাজিদ খান, উরুজ মমতাজ খান এবং সিকান্দার বখত। আর হিন্দি ধারাভাষ্য প্যানেলে আছেন শোয়েব মালিক, সালমান বাট, সানা মির, তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল এবং আয়াজ চৌধুরী।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
March 25, 2026
খেলাধুলা
প্রথমবারের মতো পিএসএলে শোনা যাবে আতহারের কণ্ঠ
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026