বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
May 25, 2026
জাতীয়
জাতীয়

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

Published: May 25, 2026 at 01:52 PM
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন| এ ঘটনায় আহত হয়েছেন আারো ৯ জন| হতাহতরা সবাই রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গে বাড়িতে ফিরছিলেন|

সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে| সোমবার দুপুরে যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন|

নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের বাসিন্দা| তারা হলেন— মান্দার রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), বাদশা মিয়া (৩০), আবদুল বারিক (২০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮), মাইনুর ইসলাম (৩০) ও সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২২) এবং মশিদপুর গ্রামের সুজন আলী (৩৫)| নিহতদের বেশিরভাগই ফেরি ব্যবসায় সম্পৃক্ত ছিলেন| 

এছাড়া নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে| সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার সুন্দরপুর শালকাঠি এলাকার ফহিম উদ্দিনের ছেলে মামুন (৩৮)| 

আরেকজনের বাড়ি শিবগঞ্জ শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি| অন্যদেরও পরিচয় শনাক্ত হয়নি|   

এ ঘটনায় আহতরা হলেন— নওগাঁর মান্দা উপজেলার মজিবরের ছেলে বাবু (৩৫), আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), নাটোরের মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস (৩২), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন, নওগাঁর মান্দা উপজেলার সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), একই উপজেলার ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), শহিদুলের ছেলে সমেজ|

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত নওগাঁর মান্দা উপজেলার আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান জানান, হঠাৎ করেই ট্রাকটি দুলতে শুরু করে| কিছু বুঝে ওঠার আগেই সেটি উল্টে যায়| এরপর চারদিকে চিৎকার-আর্তনাদ শুরু হয়| অনেকেই ট্রাকের নিচে চাপা পড়েন|

ট্রাকের অন্য যাত্রী ও স্থানীয়রা জানান, রডবোঝাই ট্রাকটিতে চট্টগ্রামের অলংকার থেকে বেশ কয়েকজন যাত্রী কম ভাড়ায় নওগাঁ জেলার মান্দা উপজেলার উদ্দেশে রওনা হন| পরে ফেনী থেকে আরো বেশ কয়েকজন ওঠেন| ভোর ৪টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোগারচর এলাকায় পৌঁছালে উল্টে যায়| এতে রড ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন| পরে পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত ও নিহতের উদ্ধার করেন| 

পুলিশ জানায়, প্রথমে নিহতদের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়| সেখান থেকে সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়| 

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার এসআই আব্দুল হান্নান বলেন, রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়| পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন| মূলত চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশেই পড়ে যায়| 

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়| এছাড়া আহত অবস্থায় ৯ জন ভর্তি হন| এদের মধ্যে ৫ জন ছুটি নিয়ে চলে যান| এছাড়া মুমূর্ষু অবস্থায় ৪ জন ভর্তি রয়েছেন| তাদের অবস্থা আশঙ্কাজনক|