বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 25, 2026
জাতীয়
জাতীয়

জুনে বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন

Published: May 25, 2026 at 01:13 PM
জুনে বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন

আগামী জুন মাসে প্রথমবারের মতো ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’ এর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ| স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে অর্থনৈতিক সক্ষমতা জোরদার এবং বিদেশী বিনিয়োগ বাড়ানোই এই সম্মেলনের মূল লক্ষ্য|

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সম্মেলনের প্রস্তুতি নিয়ে গত রবিবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন| 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|

আগামী ১৩ জুন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হবে|

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে| এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ঝুঁকি মোকাবিলা, সক্ষমতার দ্বার উন্মোচন’|

দিনব্যাপী এ আয়োজনে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও বেসরকারি খাতের অংশীজনরা অংশগ্রহণ করবেন|

সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, অর্থায়ন ও মূলধন সংগ্রহ, বাজারে প্রবেশাধিকার, শিল্প প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প এবং ক্রীড়া বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা ও গোলটেবিল বৈঠক হবে|

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী নভেম্বরে এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রাক্কালের সময়ে এই উদ্যোগ নেয়া হচ্ছে|

এছাড়া পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা জোরদারে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে|

এ আয়োজনে প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেবেন|