ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ^কাপ শুরু হতে আর বাকি মাত্র ১৮ দিন| সর্বোচ্চ ৪৮ দলের বিশ^কাপ নিয়ে উন্মাদনার শেষ নেই| অংশগ্রহণকারী অধিকাংশ দল ঘোষণা করেছে তাদের স্কোয়াডও| বিশে^র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল ভক্তরা প্রিয় দলের খেলা দেখতে পাড়ি জমাবেন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়| খেলা দেখতে স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য ফিফা নিয়ে এসেছে ‘ফিফা ফ্যান আইডি’ নামে ডিজিটাল এক পরিচয়পত্র| এটি উপহার হিসেবে দেওয়া হবে টিকিটধারী দর্শককে| এই ফ্যান আইডির সবচেয়ে ইউনিক ফিচার হলো ভক্ত ও সমর্থকরা আইডিটি তাদের স্মার্টফোনে ট্যাপ করেই সংযুক্ত হতে পারবেন ডিজিটালি| এটি কাস্টমাইজযোগ্য ফিজিকাল কার্ড| এই কার্ডের মাধ্যমে মাঠে আসা দর্শকরা খেলা দেখতে পারার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে আপলোড করতে পারবেন নিজের স্মৃতিগুলো| দর্শকরা চাইলে ম্যাচের এক্সক্লুসিভ অফিসিয়াল ছবি ব্যবহার করে পছন্দের স্মারক পণ্য ˆতরির সুযোগ পাবেন| আয়োজক তিন দেশের ১৬ স্টেডিয়ামে হবে বিশ^কাপের ১ হাজার ৪১ ম্যাচ| যে কোনো স্টেডিয়ামের ফ্যান ইনফরমেশন বুথ থেকে ফিফা ফ্যান আইডি সংগ্রহ করতে পারবেন দর্শকরা| ম্যাচ শুরুর অন্তত তিন ঘণ্টা আগেই স্টেডিয়ামে দর্শকদের জন্য লাইভ এন্টারটেইনমেন্টসহ নানা আকর্ষণীয় আয়োজন থাকবে| ফ্যানদের আগেই স্টেডিয়ামে পৌঁছে তাদের ফ্যান আইডি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে| ম্যাচ শেষে এই কার্ডটি স্মারক হিসেবে দর্শকরা নিজেদের কাছে রেখে দিতে পারবেন| দর্শকদের এই ফ্যান আইডি উপহার দিতে পেরে উচ্ছ্বসিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফ্যান আইডির মাধ্যমে এক বিশেষ জগতে ঢ়ুকতে পারবেন আপনারা| সেখানে রয়েছে এক্সক্লুসিভ কনটেন্ট, অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং এমন সব স্মৃতি, যা আপনি নিজের কাছে রাখতে পারবেন| চাইলে অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারবেন| গর্বের সঙ্গে আপনার ফিফা ফ্যান আইডি ব্যবহার করুন| বিশ্বকাপের প্রত্যেক মুহূর্ত উপভোগ করুন|’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
May 24, 2026
খেলাধুলা
ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026