রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

এবার যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নিলো ইরান

Published: May 24, 2026 at 02:08 PM
এবার যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নিলো ইরান

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সঙ্কট ধীরে ধীরে বাড়ছেই| যুক্তরাষ্ট্র গিয়ে বিশ^কাপ খেলতে চায় না ইরান, ফিফার কাছে ইরান দাবি জানিয়েছিল, মেক্সিকোয় তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য| যদিও ফিফা তাতে সাড়া দেয়নি| তবে, বিশ^কাপের আগে ইরানের যে বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে, সেটা আপাতত সেখান থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে গেছে| দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ গত শনিবার এই তথ্য জানিয়েছেন| ইরান ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাজ জানান, ফিফার অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা| আগে বিশ^কাপ চলাকালীন ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে হওয়ার কথা ছিল| তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে ক্যাম্প সরানোর সম্ভাবনা ˆতরি হয়েছিল| টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি| ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এখন দলটির বেস ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত| আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ^কাপ| এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো| বিবৃতিতে মেহদি তাজ বলেন, ‘বিশ^কাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়| সৌভাগ্যক্রমে আমরা যে আবেদন জমা দিয়েছিলাম এবং ইস্তা¤^ুলে ফিফা ও বিশ^কাপ কর্মকর্তাদের সঙ্গে যে ˆবঠক করেছি, পাশাপাশি তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে গতকাল যে ওয়েবিনার ˆবঠক হয়েছে- তার পরিপ্রেক্ষিতে আমাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর আবেদন অনুমোদন পেয়েছে|’ বিশ^কাপে ‘গ্রুপ জি’-তে খেলবে ইরান| দলটি ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে| এর ছয়দিন পর একই ভেন্যুতে প্রতিপক্ষ বেলজিয়াম| গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা| ‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরান টানা চতুর্থবারের মতো বিশ^কাপে খেলতে যাচ্ছে| সব মিলিয়ে এটি তাদের সপ্তম বিশ^কাপ অংশগ্রহণ| তবে এখন পর্যন্ত কখনোই প্রথম রাউন্ড পেরোতে পারেনি এশিয়ার এই দলটি| ইরান ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার ফলে সম্ভাব্য ভিসা জটিলতাও এড়ানো যাবে| কারণ দলটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে| মেহদি তাজ আরও বলেন, ‘এমনও হতে পারে যে দলটি ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে মেক্সিকোতে যাওয়া-আসা করতে পারবে|’ বিশ^কাপ চলাকালে দলগুলো ম্যাচের আগে ও পরে অনুশীলন এবং প্রস্তুতির জন্য বেস ক্যাম্প ব্যবহার করে থাকে|