শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
May 22, 2026
বিনোদন
বিনোদন

রাফসানের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন জেফার

Published: May 22, 2026 at 11:21 AM
রাফসানের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন জেফার

বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত জুটি সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব| এবার নিজেদের সম্পর্কের রসায়ন এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বললেন জেফার| একে অপরের প্রতি গভীর বোঝাপড়া ও মানসিক মিল থাকার কারণেই তারা বিয়ের পিঁড়িতে বসছেন বলে জানিয়েছেন এই তারকা| একটি অনুষ্ঠানে হাজির হয়ে রাফসানের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন জেফার| বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই বিয়ে করেছি| এবং আমার মনে হয় যেহেতু তার কাজটা আমি বুঝি ও আমার কাজটা বোঝে|’ রাফসান সাবাবের উপস্থাপনা ও কাজের ধরন নিয়ে জেফারের বেশ প্রশংসা শোনা যায়| রাফসানকে একজন দারুণ ডিজাইনার উল্লেখ করে জেফার বলেন, ‘তার আইডিয়া ˆতরি খুব সুন্দর হয়| মানে ও শো যখন ডিজাইন করে, ওই ব্যাপারটা তো আমি কাছ থেকেদেখি| সো হি ইজ আ ভেরি গুড ডিজাইনার|’ রাফসান একজন শ্রোতা হিসেবেও গান ভীষণ পছন্দ করেন বলে জানান জেফার| ফলে নিজের যেকোনো নতুন কাজের প্রাথমিক স&ক্র্যাচও এখন রাফসানের সঙ্গে শেয়ার করেন তিনি| দীর্ঘদিনের পরিচয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেফার জানান, রাফসানের সঙ্গে তার মেন্টাল ম্যাচিং বা মানসিক মিলটা মূলত কাজের সূত্র ধরেই| ‘ন ডরাই’-এর এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করার সময় সিনেমার প্রমোশনের জন্য তিনি নিজেই প্রথম রাফসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন|