রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 19, 2026
খেলাধুলা
খেলাধুলা

আফগান সিরিজ সামনে রেখে দল ঘোষণা দিলো ভারত

Published: May 19, 2026 at 01:27 PM
আফগান সিরিজ সামনে রেখে দল ঘোষণা দিলো ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার আগেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ১৫ সদস্যের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারত| দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন শুভমান গিল| তবে দলে থাকছেন না ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ| গত বছরের নভে¤^রে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এটিই ভারতের প্রথম সাদা পোশাকের প্রথম অ্যাসাইনটমেন্ট| বুমরাহ ছাড়াও সবশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন রবিন্দ্রো জাদেজা, অক্ষর প্যাটেল ও আকাশ দীপ| ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মম করে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাব পেয়েছেন দুই বাঁহাতি স্পিনার মানব সুথার ও হার্শশ দুবে| এছাড়া ডাক পেয়েছেন ডানহাতি পেসার গুরনুর ব্রার| টেস্ট ইতিহাসে ভারত ও আফগানিস্তান এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল| ২০১৮ সালে বেঙ্গালুরুর সেই ঐতিহাসিক টেস্টে আফগানদের ইনিংস ও ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত, ম্যাচটি শেষ হয়েছিল মাত্র দুই দিনে| আগামী ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে দুই দল তাদের ইতিহাসের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে| এরপর ১৪, ১৭ এবং ২০ জুন যথাক্রমে ধর্মশালা, লখনৌ এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ| ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে, যেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলিও খেলবেন|

ভারত টেস্ট স্কোয়াড-

শুভমান গিল (অধিনায়ক), জশ¯^ী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পান্ত, দেবদূত পাড্ডিকেল, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুথার, গুরনুর ব্রার, হার্শ দুবে ও ধ্রুব জুরেল|


ভারত ওয়ানডে স্কোয়াড-

শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার ও হার্শ দুবে|