রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

১৭ জুলাই পর্দা উঠছে এলপিএলের

Published: May 18, 2026 at 02:06 PM
১৭ জুলাই পর্দা উঠছে এলপিএলের

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসর লঙ্কা প্রিমিয়ার লিগ| আগামী ১৭ জুলাই কল¤ে^ার এসএসসি মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই জমকালো টুর্নামেন্ট| ২০২৪ সালের সর্বশেষ আসরের দুই ফাইনালিস্ট- বর্তমান চ্যাম্পিয়ন জাফনা এবং রানার্স-আপ গলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের| চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ১৭ জুলাই শুরু হয়ে আগামী ৮ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের এলপিএল| কল¤ে^ার এসএসসি মাঠে উদ্বোধনী ম্যাচের আগে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে| এবারের আসরে অংশ নেবে মোট ৫টি দল- জাফনা, কল¤ে^া, ক্যান্ডি, গল এবং ডা¤^ুলা| ফ্র্যাঞ্চাইজিগুলোর অফিশিয়াল নাম ও মালিকানার বিবরণ খুব শীঘ্রই লঙ্কান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে| বিগত দুই আসরে প্লেয়ার অকশন বা নিলাম হলেও এবারের আসরে ফিরছে প্লেয়ার ড্রাফট| আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এই ড্রাফট| ড্রাফট পদ্ধতি ফেরায় এবার কোনো ফ্র্যাঞ্চাইজিই আগের আসরগুলোর খেলোয়াড় রিটেইন বা ধরে রাখতে পারবে না, যার ফলে প্রতিটি দলেই আসবে বড় ধরনের পরিবর্তন| খেলোয়াড় নিবন্ধনের পোর্টালটি গত ৮ মে থেকে উন্মুক্ত রয়েছে, যা বন্ধ হবে আগামীকাল বুধবার| প্রতিটি স্কোয়াডে সর্বনিম্ন ১৮ জন থেকে সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় থাকতে পারবে| স্থানীয় ক্রিকেটের প্রসারে প্রতিটি দলে অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরির দুজন উদীয়মান লঙ্কান ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে অন্তত একজনকে মূল একাদশে খেলাতেই হবে| এছাড়া একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন| খেলোয়াড় নিবন্ধনের প্রাথমিক নির্দেশিকায় আইকন এবং স্টার ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বনিম্ন ২ লাখ ৫০ হাজার ফলোয়ার থাকার একটি অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছিল এসএলসি| এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হলে পরবর্তীতে লঙ্কান বোর্ড এই শর্তটি বাতিল করতে বাধ্য হয়|