নাহিদ রানায় মাতোয়ারা ক্রিকেট দুনিয়া| বাংলাদেশ একসময় বিখ্যাত ছিল স্পিনারদের জন্য| আবার বাংলাদেশের উইকেটেরও তকমা ছিল স্পিন বান্ধব| সেই দেশ থেকেই নাহিদ রানার মতো একজন গতিময় পেসার উঠে এসেছেন, ক্রিকেট দুনিয়ার অনেকের জন্যই তা বিস্ময়ের| নিয়মিত ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি গতিতে বল করা এই পেসার রয়েছেন দারুণ ছন্দে| ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে টেস্ট জেতাতে রেখেছিলেন বিরাট ভূমিকা| এর দুই বছর পর তিনি যেন আরও শাণিত| সম্প্রতি পিএসএলে পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়ে এবার পাকিস্তান টেস্ট দলকে নাকানিচুবানি খাওয়াচ্ছেন হোম গ্রাউন্ডে| নাহিদের এই উত্থান কাছ থেকেই দেখা হয়েছে পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার উমর গুলের| তিনি মনে করেন, তার মতো পেসার বাংলাদেশের জন্য সৌভাগ্য| সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে গুল বলেন, ‘১৪০ গতিতে বল করা বোলার পাওয়া যেকোনো দলের জন্য এটা সৌভাগ্য| এটা অনেক সহায়তা করে| যে ফরম্যাটই হোক, গতি অনেক জরুরী| তার ঐ সামর্থ্য আছে|’ গুলের বিশ^াস, ভবিষ্যতে আরও ভালো করবেন নাহিদ| তিনি বলেন, ‘এখনও অনেক তরুণ| আশা করি এবং দোয়া করি, ভবিষ্যতে অনেক ভালো করবে| বাংলাদেশের জন্য ও সৌভাগ্য| সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ওর|’
শিরোনাম
গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৮২ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ৩৯ জনকে, ভর্তি রোগী ১২৯ জন
সোনামসজিদ স্থলবন্দর : আগমীকাল চালু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম
ভোলাহাটে মোটরসাইকেল ছিনতাই : তিনজন আহত
ইউরোপে তীব্র দাবদাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সর্বশেষ খবর
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
Oct 23, 2026
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
Oct 23, 2026
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Oct 23, 2026
সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন
Oct 23, 2026