বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন আরেক অনন্য রেকর্ড| ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটার| বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই ১৬ হাজার রানের রেকর্ড| সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই ছিল মুশফিকুর রহিমের| সিলেট টেস্টে তার সামনে সুযোগ ছিল আরেক কীর্তি গড়ার| সুযোগ হাতছাড়া করেননি এই উইকেটরক্ষক ব্যাটার| ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে খেলতে থাকেন আপনতালে| তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি| তাতেই ছাড়িয়েছেন ১৬ হাজার রান| বর্তমানে মুশফিকের আন্তর্জাতিক রান সংখ্যা ১৬ হাজার ১১| বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান এক ন¤^রে| আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৫টি ফিফটি| তার গড় প্রায় ৩৫| মুশফিকুর রহিম খেলেছেন মোট ৪৭৮টি ম্যাচ| রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই অবস্থান তামিম ইকবালের| ৩৮৭ ম্যাচে তামিম করেছেন ১৫ হাজার ১৯২ রান| ৩৫.৪৫ গড়ে খেলা তামিমের ঝুঁলিতে আছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি| এছাড়া সাকিব আল হাসান ১৪ হাজার ৭৩০, মাহমুদউল্লাহ রিয়াদ ১১ হাজার ৪৭ ও লিটন কুমার দাস করেছেন ৮ হাজার ৮৪১ রান|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026