বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 17, 2026
জাতীয়
জাতীয়

মোটরসাইকেলের ওপর অগ্রিম কর প্রত্যাহারের দাবি

Published: May 17, 2026 at 02:23 PM
মোটরসাইকেলের ওপর অগ্রিম কর প্রত্যাহারের দাবি

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে জাতীয় রাজ¯^ বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছেন মোটরসাইকেল চালকরা| তারা অবিল¤ে^ এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান| 

রবিবার দুপুরে এনবিআরের সামনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাইকাররা এই মানববন্ধন করেন| 

এ সময় তারা প্রস্তাবিত কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান| 

প্রসঙ্গত, জাতীয় রাজ¯^ বোর্ড (এনবিআর) দেশের সব মোটরসাইকেলের ওপর নতুন করে বার্ষিক অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে বলে জানা গেছে| 

মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল এখন বিলাসী পণ্য নয়, এটি একটি প্রয়োজনীয় যানবাহন| তারা অভিযোগ করেন, বাইকাররা এমনিতেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন| বক্তারা আরো বলেন, গত কয়েক মাসে জ্বালানি তেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা| নতুন করে কর আরোপ করা হলে তা সাধারণ ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে| তাই মোটরসাইকেলকে করমুক্ত রাখার আহ্বান জানান তারা| 

এ সময় বক্তারা দাবি করেন, দেশের অনেক বাইকার রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন| বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা|