সোমবার ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 18, 2026
May 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

Published: May 17, 2026 at 01:59 PM
বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি| এই সমস্যার সমাধানে তুরস্কের ইস্তা¤^ুলে ˆবঠকে বসেছে ফিফা ও ইরানের প্রতিনিধি দল| এরই মাঝে তারা তাদের বিশ^কাপের স্কোয়াড ঘোষণা করল| চূড়ান্ত স্কোয়াড ২৬ সদস্যের হলেও বাড়তি চারজনকে নিয়ে মোট ৩০ জনের দল দিয়েছে তারা| এই দল নিয়ে আজ সোমবার তুরস্কে যাবে ইরান| সেখানে ট্রেনিং ক্যাম্প করবে তারা, প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে| সেখানেই তারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন সম্পন্ন করবে| আন্তালিয়াতে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে| ২৯ মে গা¤ি^য়ার বিপক্ষে খেলা নিশ্চিত করলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি| ইরানের বিশ^কাপ স্কোয়াডে আছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি| তিনিসহ প্রায় এক ডজন খেলোয়াড় ইতোমধ্যে ৫০টি বা তার বেশি ম্যাচ খেলেছেন| বেশ অভিজ্ঞ দল নিয়ে বিশ^কাপে অংশ নেবে তারা| হেড কোচ আমির গালেনোই বলেছেন, ‘বিশ^কাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত|’ কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনকে বাদ দিতে হয়েছে| বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ কিংবা তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদকে রাখা হয়নি| যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান আরিজোনার টাকসনে তাদের ঘাঁটি গড়বে| আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রথম বিশ^কাপ ম্যাচ| একই শহরে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে| সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ মিশরের সঙ্গে| 

ইরান স্কোয়াড-

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, ˆসয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ; 

ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান; 

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি; 

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি|