সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দায় হাজির হলেও এবার কিছুটা ব্যতিক্রমী লুকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস| সদ্য একগুচ্ছ নতুন ছবিতে টপস পরা আধুনিক লুকে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী| সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলো| তাতে দেখা যায়, একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট পরেছেন অপু| আধুনিক ও ক্ল্যাসিক লুকের এই পোশাকে তার আত্মবিশ^াসী লুক দেখে ভক্তরাও তার প্রশংসায় মজেছেন| এছাড়াও ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন এক মাত্রা যোগ করেছে| ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ^াস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো|’ আর ব্যতিক্রমী এই লুকে নায়িকাকে দেখে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে| শাড়ি-গাউনের চেনা বৃত্ত ভেঙে অপু বিশ^াসের এই নতুন লুক ভক্তদের মাঝে নতুন জল্পনা ˆতরি করেছে| অনেকে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, এটা তার আসন্ন সিনেমা ‘দুর্বার’ এর লুক হতে পারে| তবে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি একটি শো-রুমের ফিতা কাটতে এই সাজে হাজির হয়েছিলেন নায়িকা| যদিও তার নতুন সিনেমার তেমন কোনো অগ্রগতি না দেখা গেলেও প্রায়ই শোরুমে গিয়ে তার ফিতা কাটতে যাওয়ার খবর মেলে|
শিরোনাম
এক লাফে শসার দাম ১৮০ টাকা, চড়া অন্য সবজিও
মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু, শিশু নিখোঁজ
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পেরুতে মিনিবাস খাদে পড়ে ১৪জন নিহত
ইরানের হামলায় কুয়েতের পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি
মার্কিন যুদ্ধ বিমানে হামলার দাবি ইরানের
আলিয়াকে নিয়ে শুরু হলো নতুন বিতর্ক
নতুন নাটক নিয়ে আসছেন দুরেফিশান
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
সর্বশেষ খবর
এক লাফে শসার দাম ১৮০ টাকা, চড়া অন্য সবজিও
Jul 17, 2026
মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু, শিশু নিখোঁজ
Jul 17, 2026
পেরুতে মিনিবাস খাদে পড়ে ১৪জন নিহত
Jul 17, 2026