শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 13, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

Published: November 13, 2026 at 12:15 PM
তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ায় দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মালাতিয়ার ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ভূপাতিত পর সেটিতে আগুন গিয়েছিল এবং তা পার্শ্ববর্তী একটি বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত চার সেনার মধ্যে ২ জন হেলিকপ্টার টেকনিশিয়ান এবং বাকি ২ জন বিমান বাহিনীর পাইলট। এরা হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের, টেকনিশিয়ান হুসেইন জেহির, পাইলট মেজর এরদেম চিমেন এবং ওরহুন পিনার। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান এ ঘটনায় শোক জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “মালাত্যয় আমাদের এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে বীর সেনারা শহীদ হয়েছেন, আমি তাদের জন্য সৃষ্টিকর্তার করুণার প্রার্থনা করছি। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন এই কঠিন পরিস্থিতিতে তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।” সূত্র : তুর্কিয়ে টুডে, এএফপি