বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
May 05, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

Published: May 05, 2026 at 02:08 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাস্থ্যসেবা জনবান্ধব করতে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. কেরামত আলী বলেন, “হাসপাতালের সমস্যাগুলো আমি লিখিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করব।”

তিনি সমন্বয় কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, “দল-মত নির্বিশেষে সকলে মিলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করতে হবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সাথে ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে।”