বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
May 05, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে হামের প্রাদুর্ভাব

Published: May 05, 2026 at 04:44 AM
চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে হামের প্রাদুর্ভাব

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন ৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৮ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের দিন ১৪ জন শিশুকে ভর্তি করা হয়েছিল।

গতকাল সোমবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৫১ জন, নতুন ভর্তি ৯ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে অবস্থার অবনতি হওয়ায় আরো ৩ জন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৭ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি আছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ২০৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে।

চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। এরই মধ্যে হাম সন্দেহভাজন ৭ জনের মৃত্যু হয়েছে।