মদ্যপান ও আসক্তি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সচেতনতার বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, করোনা মহামারির সময় তিনি নিয়মিত মদ্যপান করতেন, যদিও তা আসক্তির পর্যায়ে পৌঁছায়নি। তবে এটা ছিল ভুল। জাহ্নবী কাপুর বলেন, সাধারণত তিনি কমই মদ্যপান করেন। তবে করোনার সময় এক বছরের মতো একটি কঠিন পর্যায়ে ব্যক্তিগত ট্রমার কারণে তিনি ঘন ঘন মদ্যপান শুরু করেন। তার ভাষায়, ‘মদ্যপানে আমি আসক্ত ছিলাম না, কিন্তু তখন নিয়মিত পান করতাম। একসময় বুঝতে পারি, এটি আমার শারীরিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’ অভিনেত্রী জানান, হ্যাংওভারের অনুভূতি এবং শারীরিক অস্বস্তিই তাকে এই অভ্যাস থেকে দূরে সরে আসতে সাহায্য করে। এমনকি একদিন নিজের শরীরে সেই গন্ধ অনুভব করেন। এটাই তাকে আরও সতর্ক করে তোলে। পরে প্রায় দেড় বছর মদ্যপান থেকে বিরত থাকেন তিনি। বর্তমানে তিনি মদ্যপানের ক্ষেত্রে সংযত অবস্থান বজায় রাখছেন বলে জানান। জাহ্নবী কাপুর মানসিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম আমাহার সঙ্গে যুক্ত হয়ে আসক্তি বিষয়ে সচেতনতা তৈরির কাজ করছেন। তিনি বলেন, আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে পরিবার ও কাছের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যারা মদ্যপান করেন, তাদের সংযমী হওয়ার পরামর্শও দেন এই অভিনেত্রী।
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026