চলতি বছরে ব্রেন টিউমার ধরা পড়ে ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। অস্ত্রপচারও সম্পন্ন হয়েছিল। কিন্তু শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়, দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ভারতে। এরপর গেল ২৩ মার্চ দেশে ফেরেন। অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। অভিনেত্রীর পক্ষ থেকে তার পেজের অ্যাডমিন শুভ পোস্টে লিখেছেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন। ওই পোস্টে তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়াও চাওয়া হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে গত ২৩ মার্চ তিনি দেশে ফেরেন। অস্ত্রোপচার পরবর্তী সময়ে তানিয়া বৃষ্টি সুস্থই ছিলেন। তবে হঠাৎ গত শনিবার তার অসুস্থতার খবর জানাজানি হলে সামাজিক মাধ্যমে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। উল্লেখ্য, তানিয়া বৃষ্টি বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসুস্থতার খবর পাওয়ার পর থেকে সহকর্মী ও ভক্তরা তার সুস্থ হয়ে আবারও কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ
গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার
দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প
শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা
চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প
Aug 19, 2026
শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ
Aug 19, 2026