বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
May 03, 2026
বিনোদন
বিনোদন

অবশেষে মুক্তি পাচ্ছে পূজার ‘নাকফুলের কাব্য’

Published: May 03, 2026 at 11:22 AM
অবশেষে মুক্তি পাচ্ছে পূজার ‘নাকফুলের কাব্য’

আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ এবং ‘টগর’ সিনেমা দুটি দর্শকপ্রিয়তা পেলেও তাদের জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি। ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি মুক্তি পায়নি এত দিন। তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে জানানো হয়েছে, আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান। সিনেমাটির নাম শুরুতে শুধু ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। একই নামে অন্য আরেকটি সিনেমা নিবন্ধিত থাকায় পরবর্তীতে এর নাম রাখা হয় ‘নাকফুলের কাব্য’। সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে।