শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন : ছাড়পত্র ৭৬ জনকে

Published: October 15, 2026 at 01:06 PM
চাঁপাইনবাবগঞ্জে  একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন : ছাড়পত্র ৭৬ জনকে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ২০ জন নারীসহ ৪৩ জনকে জেলা হাসপাতালে, ১ জন পুরুষকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন পুরুষ ও ২ জন নারীসহ ৪ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ জন পুরুষকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে ৩০ জন সাধারণ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৫৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনসহ মোট ৭৬ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৬ জন পরুষ ও ৪৩ জন নারীসহ ৮৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ ৮ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ পুরুষ ও ২ জন নারীসহ ১৬ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ ৭ জন রোগী ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে ভর্তি হন ২ হাজার ৬৪১ জন রোগী।