চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।
শনিবার জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই ত্রাণ বিতরণ করা হয় বলে জানানো হয়। ত্রাণের মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার সরিষার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম মুড়ি ও ১ কেজি করে মসুর ডাল।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল হক ও সাধারণ সম্পাদক তোসিকুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।