চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শামীম নামের পৌনে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের বাগানপাড়া গ্রামে মরা নদীর পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু শামীম ওই গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শনিবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশেই মরা নদীতে নেমে ডুবে যায় শিশু শামীম। পরে মৃত অবস্থায় তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।