মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
আমার মেয়ের ডেঙ্গু রোগ ও আমার অজ্ঞতা, প্রত্যাশা ‘জনসচেতনতা’ পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় পুলিশের ডেঙ্গু নিধনে জেলা প্রশাসন গঠিত টিমের অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু এক ব্যবসায়ীর শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার : তথ্য উপদেষ্টা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
Printed on: October 06, 2026
October 06, 2026
বিনোদন
বিনোদন

‘অ্যাভাটার’কে টপকে সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’

Published: October 06, 2026 at 11:31 AM
‘অ্যাভাটার’কে টপকে সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’

সিনেমা মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার পর আবারও বিশ্ব বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে মার্ভেলের এই বহুল আলোচিত সিনেমা। পুনর্মুক্তির আয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’। ২০১৯ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ঝড় তোলা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়াতেই সিনেমাটির এই পুনর্মুক্তি দেওয়া হয়েছে। আর দ্বিতীয় সপ্তাহান্তের আয়েই নতুন ইতিহাস গড়েছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার। ফলে পুনর্মুক্তির আয় যোগ হয়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ অল্প ব্যবধানে হলেও ‘অ্যাভাটার’-কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় আবারও এক নম্বরে উঠে এসেছে ‘এন্ডগেম’।