চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর থানা চত্বরে সদর থানা এই সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন। আরো বক্তব্য দেন— ওসি (অপারেশন) আব্দুর রউফ তালুকদার। পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন— জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র দাস, পূজা উদ্যাপন পরিষদের পৌর কমিটির সভাপতি অপূর্ব সরকারসহ অন্যরা।
বক্তারা, আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিস্তারিত আলোচনা করেন।