মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
আমার মেয়ের ডেঙ্গু রোগ ও আমার অজ্ঞতা, প্রত্যাশা ‘জনসচেতনতা’ পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় পুলিশের ডেঙ্গু নিধনে জেলা প্রশাসন গঠিত টিমের অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু এক ব্যবসায়ীর শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার : তথ্য উপদেষ্টা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
Printed on: October 06, 2026
October 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু এক ব্যবসায়ীর

Published: October 06, 2026 at 02:01 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু এক ব্যবসায়ীর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মারা যাওয়া রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার আনোয়ারুল আজিমের ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওবাইদুল আজিম রিংকু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে সোমবার রাতে প্রথমে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা গুরুতর বিবেচনায় পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি। 

রিংকুর পারিবারিক বন্ধু মতিউল ইসলাম শিপন জানান, রিংকু ও তার স্ত্রী-সন্তান একই সঙ্গে জেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, সোমবার রাত ৯টা ৪০ মিনিটে ডেঙ্গুর শক সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি হন রিংকু। এ সময় তার হার্টবিট খুব বেশি ছিল এবং ব্লাড প্রেসার খুবই লো ছিল। অবস্থা গুরুতর বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাথে সাথেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু জানান, ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি একজন পেশায় ব্যবসায়ী ছিলেন।