বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
April 30, 2026
বিনোদন
বিনোদন

স্থগিত হলো যশের ‘টক্সিক’

Published: April 30, 2026 at 04:09 PM
স্থগিত হলো যশের ‘টক্সিক’

দক্ষিণী সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ দেখার জন্য ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। আগামী ৪ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এর মুক্তি স্থগিত করা হয়েছে। মূলত বিশ^জুড়ে বড় পরিসরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সম্প্রতি সিনেমা প্রদর্শকদের বার্ষিক আয়োজন ‘সিনেমা কন’-এ সিনেমাটির বিশেষ প্রেজেন্টেশন আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, বিশ^বাজারের এই ইতিবাচক সাড়া এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন ডিলগুলো চূড়ান্ত করতেই মুক্তির সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি গত ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় পেছাল ছবিটির মুক্তির তারিখ। সিনেমাটির সহ-রচয়িতা ও প্রযোজক যশ বলেন, ‘কিছু সিনেমা শুধু নির্মাণের জন্য হয় না, বরং সিনেমাকে কেন আমরা ভালোবাসি তা মনে করিয়ে দেওয়ার জন্য হয়। ‘টক্সিক’ তেমনই এক যাত্রা। সিনেমা কন-এ আমাদের উপস্থাপনার পর যে বৈশি^ক প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমাদের বিশ^াস আরও দৃঢ় হয়েছে যে এই সিনেমাটি বিশ^জুড়ে সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার দাবি রাখে।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় সিনেমা এখন বিশ^মঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করছে। একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে আমি মনে করি, আমাদের দায়বদ্ধতা রয়েছে সিনেমার মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার। বিশ^জুড়ে সঠিক প্রভাব তৈরি করতে আমরা কিছুটা সময় নিচ্ছি যেন সঠিক সময়ে সবার কাছে পৌঁছাতে পারি।’ গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একযোগে নির্মাণ করা হয়েছে এবং পরবর্তীতে বাংলাসহ অন্যান্য ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনা রয়েছে।