বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ঈদে মিলাদুন নবী (সা.) পালিত মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
Printed on: August 26, 2026
April 29, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

Published: April 29, 2026 at 06:16 PM
শিবগঞ্জে পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হল মোড়ে পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে মির্জা ফিলিং স্টেশনের সামনে বাররশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে সৃষ্ট এ সংঘর্ষ চলে বেলা ১২টা পর্যন্ত ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিত-া শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। যান চলাচলেও বিঘœ ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হকের নেতৃত্বে পুলিশের দুটি দল দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আযমের নেতৃত্বে উভয় গ্রামের ৫ জন করে মোট ১০ জন প্রতিনিধিকে নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুপুরে সমঝোতা সভার আয়োজন করা হয়। 

এদিকে সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম মুঠোফোনে গৌড় বাংলাকে বলেনÑ উভয়পক্ষের প্রতিনিধিরা কথা দিয়ে গেছেন, এ ধরনের আর কোনো ঘটনা ঘটবে না। পাম্পে তেল নেয়ার বিষয়েও আর কোনো সমস্যা হবে না। তিনি আরো বলেনÑ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, ভবিষ্যতে এ ঘরনের ঘটনা ঘটলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।