মাসুমা রহমান নাবিলা। অভিনয়ে জনপ্রিয়, তবে উপস্থাপনায় তার আলাদা খ্যাতি রয়েছে। তিনি হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন লং ড্রাইভে। সঙ্গে আছেন বিদ্যা সিনহা মিম। ঘটনা কী? জানা গেছে, এই ব্যতিক্রম আয়োজন মূলত একটি কার-কাস্ট শোয়ের জন্য। ‘লং ড্রাইভ’ শীর্ষক অনুষ্ঠানটি করছে আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সি। শোয়ের মূল ভাবনা ও ক্রিয়েটর হিসেবে আছেন সঞ্জয় সমদ্দার আর প্রযোজনায় ইশতি আহমেদ। এই শোতে নাবিলার সঙ্গে মিম ছাড়াও এভাবে লং ড্রাইভে যাবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলের মতো তারকারা। সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টকশো নয়; এটি তারকাদের জীবনের এক অন্যরকম জার্নির গল্প। গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় উঠে আসবে তারকাদের সাফল্যের পথচলা (রোড টু সাকসেস), তাদের প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং গাড়ি নিয়ে তাদের নানা স্মৃতির কথা। এই নির্মাতা বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শোটিতে যুক্ত করা হয়েছে মানবিক উদ্যোগ। কিছু কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস রাখা হয়েছে, যা এই শোটিকে সাধারণ বিনোদনের চেয়ে কিছুটা আলাদা মাত্রা দেবে।’ প্রযোজক ইশতি আহমেদ জানান, শিগগিরই অনুষ্ঠানটির পর্বগুলো এক এক করে উন্মুক্ত করা হবে ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এছাড়া দর্শকরা এই শো উপভোগ করতে পারবেন স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ
ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন
শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে পাঁচশ কাবের অংশগ্রহণে চলছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী
জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী
জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
Printed on: September 25, 2026
September 25, 2026
বিনোদন
নাবিলার সঙ্গে লং ড্রাইভে দেখা যাবে মিমকে
সর্বশেষ খবর
শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার
Sep 25, 2026
চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা
Sep 25, 2026