প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোহাম্মদ শাহজাদ। ভেঙে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের রেকর্ড। ৪৯ বলে সেঞ্চুরি করে পাকিস্তানি ব্যাটার হিসেবে গড়েছেন দ্রুততম শতকের কীর্তি। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিন সেঞ্চুরি করেন শাহজাদ। হায়দরাবাদ কিংসমেন একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের হয়ে আট ছক্কা ও ১২ চারে ৬২ বলে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। ২২ বছর বয়সী শাহজাদের সেঞ্চুরিটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ষষ্ঠ। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর দলের বিপদে দুর্দান্ত এক শতক করেন তিনি। মোহাম্মদ তাহার সাথে গড়েন ১৪৩ রানের জুটি। প্রথম শ্রেণির ক্রিকেটে বলের হিসাবে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি এটিই। আগের রেকর্ডটি ছিল মিসবাহ-উল-হাকের। ২০১৪ সালে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেন তখনকার পাকিস্তান অধিনায়ক মিসবাহ। সেইসময়ে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভিভ রিচার্ডসের পাশে বসেন তিনি। তবে ১৫ মাস পর সেই রেকর্ড ভেঙে দেন ব্রেন্ডন ম্যাককালাম; অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৪ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়াও ২২টি লিস্ট 'এ' ম্যাচ ও ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহজাদ। এছাড়াও অভিজ্ঞতা আছে পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলার। ২০২৫ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তানের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক ধাপ পেরিয়ে উঠে এসেছেন শাহজাদ। খেলেছেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের অংশ ছিলেন তিনি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ
ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন
শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে পাঁচশ কাবের অংশগ্রহণে চলছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী
জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী
জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
Printed on: September 25, 2026
September 25, 2026
খেলাধুলা
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শাহজাদ
সর্বশেষ খবর
শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার
Sep 25, 2026
চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা
Sep 25, 2026