শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে পাঁচশ কাবের অংশগ্রহণে চলছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
Printed on: September 25, 2026
September 25, 2026
খেলাধুলা
খেলাধুলা

আফগানিস্তানকে হারিয়ে দিলো নেপাল

Published: September 25, 2026 at 12:24 PM
আফগানিস্তানকে হারিয়ে দিলো নেপাল

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরেছে এশিয়ার ডার্ক হর্স হিসেবে পরিচিত আফগানিস্তান। ক্রিকেটে নেপালের যে উত্থান, তা আরও একবার যেন প্রমাণিত হলো এই জয়ে। জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের চতুর্থ ম্যাচে আফগানিস্তান ও নেপাল পরস্পরের মুখোমুখি হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক দারউইশ রাসুলি। আফগানরা আগের ম্যাচের মতো এদিনও রানের জন্য সংগ্রাম করেছে। নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে পুরো ২০ ওভার ব্যাট করে জড়ো করে ১২৯ রান। এবার ২১০ ওভার ব্যাট করে হাতে ৩টি উইকেট রাখা সত্ত্বেও মাত্র ১০২ রান জড়ো করতে সমর্থ হয় আফগানিস্তান। প্রথম ওভারেই ডাকের স্বাদ নিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল, গেল ম্যাচেই যার অভিষেক হয়েছে। তার পথ ধরে দলীয় ১৬ রানের মধ্যে মোহাম্মদ আকরাম ও করিম জানাতও সাজঘরে ফেরেন। চাপের মুখে দলের হাল ধরেন ফয়সাল খান আহমেদজাই ও নাজিবউল্লাহ জাদরান।

তবে দুজনের সাবধানী ব্যাটিং রানের চাকার গতি কমিয়ে দেয়। ফয়সল খান ৩৩ বলে ৩০ ও নাজিবউল্লাহ ৪০ বলে ৩০ রান করে বিদায় নিলে আবারও আফগানরা খেই হারিয়ে ফেলে। শেষদিকে নাঙ্গেয়ালিয়া খান খারোটের ১৫ বলে ১৭ রানের ইনিংসে টেনেটুনে তিন অঙ্কে পা রাখতে সমর্থ হয়। নেপালের পক্ষে কুশল ভুর্তেল ৪ ওভারে একটি মেডেনসহ ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। ললিত রাজবংশী মাত্র ১৩ রান দিয়ে পান ৩ উইকেট। জবাব দিতে নেমে নেপালও ভালো শুরু পায়নি। স্কোরবোর্ডে কোনো রান জড়ো করার আগেই সাজঘরে ফেরেন কুশল ভুর্তেল। ২ রান করে আসিফ শেখ ও ৯ রান করে কুশল মাল্লাও সাজঘরে ফেরেন। পাওয়ারপ্লেতেও বেশি রান আসেনি। তবে সুনদীপ জোড়া ও রোহিত পাউদেল হাল ধরেন দলের। সুনদীপ ৩৫ বলে ৩৪ রান করে বিদায় নিলে আফগানদের হিসেবনিকেশ পণ্ড করে দেন অধিনায়ক দিপেন্দ্র সিং অইরি। রোহিত পাউদেলকে নিয়ে তিনিই দলকে দেখান জয়ের পথ। নেপাল ৫ উইকেটের রাজসিক জয় পায় ১৬ বল হাতে রেখে।