মাত্র ২৪ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’র ২৪তম সিজনে অংশগ্রহণ করে তারকা খ্যাতি লাভ করা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিযোগী ও তরুণ সংগীতশিল্পী ডিলান কার্টার। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের কোলেটন কাউন্টিতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ডিলানের। এ ঘটনায় দক্ষিণ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোলের কর্পোরাল নিক পাই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, গাড়িতে একমাত্র আরোহী ছিলেন ডিলান, তিনিই দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার সময় গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। তিনি আরও জানান, এ সময় গাড়ি থেকে তাকে বের করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার। দক্ষিণ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোল এখন দুর্ঘটনাটি তদন্ত করছে। এদিকে সড়ক দুর্ঘটনায় উদীয়মান নক্ষত্র ডিলানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন গায়কের নিজ শহর মঙ্কস কর্নারের মেয়র থমাস হ্যামিলটন জুনিয়র। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সড়ক দুর্ঘটনায় ডিলান কার্টারের মৃত্যুর খবর শুনে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত।’ এ মেয়র আরও লিখেছেন, ‘একজন প্রতিভাবান গায়ক হিসেবে তিনি প্রায়ই শহরের বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশনার মাধ্যমে আমাদের সম্প্রদায়কে আনন্দের মধ্যে রাখতেন। তার দয়া ও অমায়িকতা তাকে অপরিসীম সম্মান এনে দিয়েছিল এবং তার অনুপস্থিতি এখন গভীরভাবে অনুভূত হবে।’ উল্লেখ্য, ২০২৩ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’র ব্লাইন্ড অডিশনের সময় হলিউড সংগীতশিল্পী ও অভিনেত্রী হুইটনি হিউস্টনের ২০০৯ সালের গান ‘আই লুক টু ইউ’র একটি কভার পরিবেশন করেন। এতে সব বিচারকদের কাছ থেকে প্রশংসা লাভ করেন ডিলান। এরপর ২০২৪ সালে ‘দ্য লোকাল ভয়েস’ নামক একটি অলাভজনক সংস্থা সহ-প্রতিষ্ঠা করেন তিনি। যা মূলত স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা নারী ও অভাবী পরিবারগুলোকে সহায়তা প্রদান করে। সংস্থাটির তহবিল সংগ্রহে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতেন এই উদীয়মান তারকা।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
কথা আর গানে জাতীয় কবিকে স্মরণ করল শিবগঞ্জ সাহিত্য মঞ্চ
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ২ হাজার ৩২৫ মৃত্যু
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত
মারা গেছেন অভিনেত্রী হেডেন প্যানেটিয়া
তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’
Printed on: August 17, 2026
April 29, 2026
বিনোদন
মারা গেছেন মার্কিন সংগীত শিল্পী ডিলান কার্টার
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Aug 17, 2026
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
Aug 17, 2026