দীর্ঘ প্রায় তিন দশকের বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি নাগার্জুন এবং বলিউডের ‘ভার্সেটাইল কুইন’ টাবু। আর এই পুনর্মিলন ঘটছে নাগার্জুনের ক্যারিয়ারের মাইলফলক স্পর্শকারী ১০০তম চলচ্চিত্র ‘কিং ১০০’-এর মাধ্যমে। বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, এই সিনেমাটি নাগার্জুনের ক্যারিয়ারের ১০০তম চলচ্চিত্র হওয়ায় এটি হতে চলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি ছবি । সিনেমাটি প্রযোজনা করছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্ণা স্টুডিওস। এটি হবে টাবু ও নাগার্জুনের চতুর্থ যৌথ কাজ। দীর্ঘদিন পর এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখতে পেয়ে ভক্তরাও খুশি। টাবু নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানান, তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি নির্মাতাদের ট্যাগ করে প্রকল্পটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে টাবু ও নাগার্জুন একাধিক সিনেমায় কাজ করেছেন। তাদের সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর একটি হলো ১৯৯৬ সালের তেলেগু ব্লকবাস্টার ‘নিননে পেল্লাডাটা’। সিনেমাটি বাণিজ্যিক ও সমালোচনা দুই দিক থেকেই সফল ছিল এবং এটি সেরা তেলেগু সিনেমা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল। এর আগে ১৯৯৫ সালের ‘সিসিনদ্রি’ সিনেমায় টাবু সংক্ষিপ্ত একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন, যা প্রযোজনা করেছিলেন নাগার্জুন এবং এতে তার ছেলে আখিল আক্কেনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। পরে ১৯৯৮ সালের রোমান্টিক কমেডি আভিদা মা আভিদেতেও এই জুটি একসঙ্গে কাজ করেন। প্রায় তিন দশক পর ‘কিং ১০০’ এর মাধ্যমে তারা আবার নতুনভাবে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। যদিও চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তাদের ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
কথা আর গানে জাতীয় কবিকে স্মরণ করল শিবগঞ্জ সাহিত্য মঞ্চ
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ২ হাজার ৩২৫ মৃত্যু
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত
মারা গেছেন অভিনেত্রী হেডেন প্যানেটিয়া
তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Aug 17, 2026
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
Aug 17, 2026