অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম। হাসান মাহমুদ যে পারফর্ম করেছিলেন, তাতে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় হওয়ার সুযোগ ছিল তার। কিন্তু শ্রীলঙ্কার সোনাল দিনুশার কীর্তি ছাপিয়ে গেলো হাসান মাহমুদকে। লঙ্কান তরুণ এই ব্যাটার পুরুষ বিভাগে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। নারী বিভাগে জিতেছেন আইল অব ম্যানের অধিনায়ক লুসি ব্রানেট। আগস্টে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান ২৫ বছর বয়সী বাঁহাতি দিনুশা। চার ইনিংসে করেন তিনটি সেঞ্চুরি। গলে প্রথম টেস্টে তার ব্যাট থেকে আসে ১০০ ও ৮৪ রান। তবে ম্যাচটি হেরে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে অবশ্য আরও দুর্দান্ত ছিলেন দিনুশা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে ১০৩ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান করে দলকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন তিনি। ম্যাচটি ড্র করে শ্রীলঙ্কা। এই কীর্তির মাধ্যমে নতুন এক রেকর্ডেও নাম লেখান দিনুশা। ফলোঅনে পড়া কোনো দলের হয়ে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার তিনি। দিনুশার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন ও বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে হাসান নেন ৯ উইকেট। আর রবিনসন আগস্ট মাসে দুই টেস্টে নেন ১৬ উইকেট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক ছিলেন এই পেসার। হাসান মাহমুদ-রবিনসনকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পর দিনুশা বলেন, ‘ক্যারিয়ারের এত শুরুতেই এই স্বীকৃতি আমার কাছে অনেক অর্থবহ। এই সম্মানের জন্য আইসিসির কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজটি আমার হৃদয়ে সবসময় বিশেষ জায়গা করে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো, আর গলে ও কলম্বোয় ঘরের দর্শকদের সামনে তা করতে পারা এটিকে আরও বিশেষ করে তুলেছে।’
শিরোনাম
সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার
শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে গঠিত টিম
আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা
১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩
ডিজিটাল হচ্ছে টিসিবি
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ বিদেশের সম্পদের তথ্য চায় দুদক
Printed on: September 18, 2026
September 17, 2026
খেলাধুলা
আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা