সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ভ্যালেস ক্যান্টন পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানায়, গত মঙ্গলবার বিকেলে ছোট একটি বিমানে থাকা তিনজনই দুর্ঘটনায় নিহত হন। নিহতদের পরিচয় গত বুধবার পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ। আর এ কারণে তারা বিবৃতি দিতে দেরি করে। পুলিশের তথ্য অনুযায়ী, এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের হালকা বিমানটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরে ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তিনটি হেলিকপ্টার ও দুইজন উদ্ধারকর্মী সেখানে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে পৌঁছে তারা বিমানে থাকা তিনজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে বিমানটি পাহাড়ের ঢালে গিয়ে আছড়ে পড়ল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। সূত্র: আনাদোলু এজেন্সি
শিরোনাম
সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার
শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে গঠিত টিম
আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা
১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩
ডিজিটাল হচ্ছে টিসিবি
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ বিদেশের সম্পদের তথ্য চায় দুদক
Printed on: September 18, 2026
September 17, 2026
আন্তর্জাতিক
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩
সর্বশেষ খবর
আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা
Sep 17, 2026