বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
April 28, 2026
বিনোদন
বিনোদন

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

Published: April 28, 2026 at 05:27 PM
আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও ফিরছে বড় পর্দায়- এমন খবরে উচ্ছ্বসিত দর্শকরা। দীর্ঘ ১৭ বছর পর এই জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল তৈরির বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খান। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। র‌্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু, ফারহান ও পিয়ার মতো চরিত্রগুলো আজও দর্শকের মনে দাগ কেটে আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। চিত্রনাট্যও তার পছন্দ হয়েছে বলে জানান তিনি। যদিও শুটিং শুরু বা মুক্তির নির্দিষ্ট সময় নিয়ে এখনই কিছু বলতে চাননি অভিনেতা। আমির বলেন, গল্পটি আগের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে, তবে সময়ের ব্যবধানে নতুন মাত্রা যুক্ত হবে। প্রথম ছবির মতোই এতে থাকবে হাস্যরস ও ছকভাঙা গল্পের উপাদান। জানা গেছে, সিক্যুয়েলের গল্প প্রায় ১০ বছর এগিয়ে যাবে। নিজের জনপ্রিয় চরিত্র র‌্যাঞ্চোতে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন এই তারকা। তার ভাষ্য, খুব শিগগিরই ছবির কাজ শুরু করবেন তিনি। পাশাপাশি গল্পকারদের কাজ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিনেমাটির মূল অভিনয়শিল্পীদের-কারিনা কাপুর, আর. মাধবন ও শরমন যোশি- ফের একসঙ্গে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অর্থাৎ পুরনো টিম নিয়েই ফিরতে পারে নতুন অধ্যায়। ধারণা করা হচ্ছে, র‌্যাঞ্চো ও পিয়ার বিয়ের পরবর্তী জীবন থেকেই শুরু হতে পারে গল্প। পাশাপাশি নতুন অ্যাডভেঞ্চারে দেখা যাবে র‌্যাঞ্চো-রাজু-ফারহান ত্রয়ীকে। এদিকে শোনা যাচ্ছে, এই সিক্যুয়েলের কাজ এগিয়ে নিতে অন্য একটি বায়োপিক প্রকল্প আপাতত স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। পুরনো টিমের পুনর্মিলন নিয়ে এরই মধ্যে দারুণ উচ্ছ্বাস বিরাজ করছে সংশ্লিষ্টদের মধ্যে। সব মিলিয়ে, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল ঘিরে বলিউডে ফের শুরু হয়েছে নতুন উত্তেজনা। দর্শকরাও অপেক্ষায়-আবার কবে বড় পর্দায় ফিরবে সেই চেনা র‌্যাঞ্চো-ফারহান-রাজুর বন্ধুত্বের গল্প।