বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো নতুন সিনেমার সাফল্যের জন্য নয়, বরং একটি গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে ক্ষমা চাইতে হলো তাকে। ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে বিতর্কের মুখে নারী কমিশনের সামনে সশরীরে হাজিরা দেন এই ‘খলনায়ক’ তারকা। আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনের এই গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে মহিলা কমিশন থেকে তলব করা হয়েছিল ছবির সংশ্লিষ্টদের। সোমবার কমিশনের সামনে উপস্থিত হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, সমাজের কোনো ক্ষতি করার বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত অভিপ্রায় তার ছিল না। ভুল স্বীকারের পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সঞ্জয়। দায়বদ্ধতার জায়গা থেকে তিনি ঘোষণা দিয়েছেন, সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন। একইসঙ্গে ভবিষ্যতে চলচ্চিত্র বা যে কোনো সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে এই ঘটনায় অপর অভিযুক্ত বলিউড ডিভা নোরা ফতেহি এদিন হাজিরা দেননি। বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন এবং পরবর্তী একটি তারিখের জন্য আবেদন করেছেন। এর আগে গত ৭ এপ্রিল এই মামলার প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় ছবির নির্মাতারা দাবি করেছিলেন যে, তারা গানের কথার গভীরতা বা নেতিবাচক দিকটি বুঝতে পারেননি। তবে কমিশন সেই যুক্তি গ্রহণ করেনি। এরপরই নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করে নেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026