ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের একটি পর্যটনকেন্দ্রের কাছে ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন মারা গেছে। কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, এ ঘটনায় ৮৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কোস্টগার্ড আরও জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে গত বুধবার সন্ধ্যায় তীর থেকে প্রায় ২.২ কিলোমিটার দূরে আগুনের সূত্রপাত হয়। পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের ক্যাপ্টেন নোমি কায়াবিয়াব বৃহস্পতিবার স্থানীয় একটি রেডিওকে বলেন, আমাদের কাছে এই মুহূর্তে উদ্ধার হওয়া (৪২ জন) ও হতাহতদের যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে এখনো ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। জাহাজটির যাত্রী ও ক্রু মিলিয়ে ১৩৪ জনের নাম ছিল। কায়াবিয়াব জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য। মেরিন ট্রাফিকের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জুন অ্যাস্টার ম্যানিলা থেকে যাত্রা করেছিল।
শিরোনাম
সতর্ক সীমায় পদ্মা, সদর ও শিবগঞ্জে পানিবন্দি ৩ হাজার পরিবার
শিশু ওহিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ
ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত সভা : চাঁপাইনবাবগঞ্জে সূদরপ্রসারী পরিকল্পনা দরকার, না হলে ভয়াবহ অবস্থা
শেষ হলো পাঁচ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ
ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১%
অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
‘মাননীয়’ সম্বোধন পরিহার ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুমআ : মুসলমানদের জীবনে গুরুত্ব ও ফজিলত
বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট
ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু
Printed on: September 11, 2026
September 10, 2026
আন্তর্জাতিক
ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু ওহিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ
Sep 10, 2026
শেষ হলো পাঁচ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ
Sep 10, 2026
ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১%
Sep 10, 2026