শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
September 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

Published: September 09, 2026 at 02:05 PM
শিবগঞ্জে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ২৮৬ কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোনামসজিদ তাহখানা পুকুর, রানীহাটি ও রানীবাগি গুচ্ছগ্রাম, ধাইনগর খাল ও উপজেলা পরিষদ পুকুরে এসব পোনা অবমুক্ত করা হয়। 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন— জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন, তাহখানা নিয়ামতুল্লাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়া হয়। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।