বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 08, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ডুবে ও বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

Published: September 08, 2026 at 02:13 PM
শিবগঞ্জে ডুবে ও বজ্রপাতে  শিশুসহ দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক বাজার এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় ইউসুফ আলী (১১) নামের এক শিশু এবং উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া ক্যাম্প এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সাহেব আলী (২৯)।

মারা যাওয়া ইউসুফ ওই দাদনচক গ্রামের পলাশ উদ্দিনের ছেলে। আর সাহেব তারাপুর ঠুটাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে কয়েকজনের সাথে ইউসুফ পাগলা নদীর শাখায় গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অন্যদিকে উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. সমির উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে তারাপুর ঠুটাপাড়া গ্রামের ক্যাম্পের মাঠে কাজ করছিল সাহেবসহ অন্যরা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।