বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে রাফিনহার নাম ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর এর মধ্য দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে স্থায়ী অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। রাফিনহার সঙ্গে বার্সেলোনার নেতৃত্ব কাঠামোয় থাকছেন পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল। কোচ হান্সি ফ্লিক রাফিনহাকে প্রথম এবং পেদ্রিকে দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। এরপর দলের খেলোয়াড়দের ভোটে এরিক গার্সিয়া, ডি ইয়ং ও ইয়ামাল নির্বাচিত হন। ফ্লিক বলেন, আমার কোচিং স্টাফ ও আমি এখন দুই বছর ধরে দলের সঙ্গে আছি। তাই দলের ভেতরে কী হচ্ছে, সে বিষয়ে আমাদের ভালো ধারণা রয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল দুজন অধিনায়ক নির্বাচন করা। আমি দুজনকে বেছে নিয়েছি, আর অন্যদের দল নির্বাচন করেছে। গত মৌসুম পর্যন্ত বার্সেলোনার স্থায়ী অধিনায়ক ছিলেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ডাচ ক্লাব আয়াক্সে ধারে চলে যাওয়ার পর তার জায়গায় স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন রাফিনহা। গত মৌসুমে রাফিনহা, ডি ইয়ং ও পেদ্রি ছিলেন সহ-অধিনায়কদের তালিকায়। এবার সেই কাঠামোয় নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন গার্সিয়া ও ইয়ামাল। অন্যদিকে রোনাল্ড আরাউহোও লিভারপুলে মৌসুমব্যাপী ধারে চলে যাওয়ায় নেতৃত্বের জায়গায় পরিবর্তন এসেছে। ফ্লিকের অধীনে গত মৌসুমে টের স্টেগেন, আরাউহো ও ডি ইয়ং নিয়মিত না থাকায় বেশ কয়েকবার বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছিলেন রাফিনহা। এবার সেই দায়িত্বই পেলেন স্থায়ীভাবে। বার্সেলোনার হয়ে ব্রাজিলের অসংখ্য কিংবদন্তি খেলেছেন। রোনালদিনহো, রোনালদো, রোমারিও, রিভালদো ও নেইমারের মতো তারকারা কাতালান ক্লাবটির জার্সি গায়ে ইতিহাস গড়েছেন। তবে এত দীর্ঘ ইতিহাসেও কোনো ব্রাজিলিয়ান বার্সেলোনার স্থায়ী অধিনায়ক হতে পারেননি। রাফিনহা সেই অপেক্ষার অবসান ঘটালেন। ২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন এই ব্রাজিলিয়ান। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৮০ ম্যাচে ৮০ গোল করেছেন রাফিনহা। এই সময়ে জিতেছেন তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া
চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির
শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন
গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 24, 2026
September 06, 2026
খেলাধুলা
ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বার্সার অধিনায়ক হলেন রাফিনহা
সর্বশেষ খবর
শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ
Oct 24, 2026
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু
Oct 24, 2026
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য
Oct 24, 2026