অভিনয়জীবনের এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসায় আলাদা জায়গা করে নিয়েছেন দীপা খন্দকার। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছেন এই অভিনেত্রী। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ফেসবুকে দীপা খন্দকার লিখেছেন, ‘কারো মনে কষ্ট দিয়ে থাকলে, কারো স্বার্থে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক।’ দীপার এই পোস্টের পর থেকেই নানা আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এমন কথা লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। অভিনয়ের শুরু থেকেই গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন দীপা। ক্যারিয়ারের এই পর্যায়েও নিয়মিত নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘কর্মফল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। ‘কর্মফল’ নাটকে প্রচলিত ঘরানার বাইরে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দীপাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আ খ ম হাসান। এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন দীপা খন্দকার। চরিত্রটি দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে।
শিরোনাম
ঘরোয়া উপকরণেই উজ্জ্বল করুণ আপনার ত্বক
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন গোমস্তাপুর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার ৯৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি
এবার ৫৩ বিজিবির উদ্যোগ : সীমান্ত এলাকার ৩৫ বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ
বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা : মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ : পর্যালোচনা সভায় নির্দেশ প্রধানমন্ত্রীর
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ
ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বার্সার অধিনায়ক হলেন রাফিনহা
মাঝমাঠে দ্যুতি ছড়ালেন সামিত সোম
Printed on: September 07, 2026
September 06, 2026
বিনোদন
যে কারণে হঠাৎ ক্ষমা চাইলেন দীপা খন্দকার
সর্বশেষ খবর
ঘরোয়া উপকরণেই উজ্জ্বল করুণ আপনার ত্বক
Sep 07, 2026
প্রয়াসের মাসিক সমন্বয় সভা
Sep 06, 2026