চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে এগুলো বিতরণ করেন।
স্থানীয় প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী ও ইয়াসমিন সুলতানা সীমাসহ অন্যরা।
পরে গোমস্তাপুর উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেন অতিথিরা।