শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 05, 2026
September 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ : গ্রেপ্তার একজন

Published: September 04, 2026 at 02:07 PM
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ : গ্রেপ্তার একজন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৫৯ বিজিবি জানিয়েছে।  গ্রেপ্তার হওয়া যুবক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের তোজাম্মেলের ছেলে মো. মামুন মিয়া (২৫)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শিবগঞ্জ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতভর অভিযান ২টি চালানো হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে ১টি বিশেষ টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে অভিযান চালানো হয়। এ অভিযানে টহল দল মো মামুন মিয়াকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১টি মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। 

এছাড়া চৌকা বিওপির হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১টি বিশেষ টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপু ঘেরার মাঠ এলাকায় অভিযান চালায়। এ অভিযানে টহল দল মালিকবিহীন ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। 

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।